myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিন
myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে যারা আগ্রহী তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে। মায়োলাক্স 50 একটি পরিচিত ওষুধ যা সাধারণত পেশীর খিচুনি ,ব্যথা ও কিছু স্নায়বিক সমস্যার উপশমে ব্যবহার করা হয়।
এই ব্লগে আমরা myolax 50 এর কাজ, কিভাবে এটি শরীরে প্রভাব ফেলে এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি এর মাধ্যমে আপনারা ওষুধটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন যে, মায়োলাক্স 50 কিসের ঔষধ এবং myolax 50 কি কি রোগে কাজ করে।
পোস্ট সূচিপত্রঃ myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া
myolax 50 এর কাজ কি
myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া শিরোনামে আর্টিকেলটিতে এখন আপনাদের
কাছে বর্ণনা করবো myolax 50 কি কি রোগে কাজ করে। tab Myolax 50 মূলত একটি (Muscle
relaxant) পেশী শিথিলকারি ওষুধ যা পেশীর খিঁচুনি কমাতে ব্যবহার করা হয়ে থাকে।
এতে সাধারণত টোলপেরিসোন নামক একটি উপাদান থাকে যা স্নায়ুতন্ত্রের উপর কাজ করে
পেশির অস্বাভাবিক সংকোচন কে কমিয়ে দেয়।
এটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়
- পেশীর খিচুনি বা টান কমাতে।
- ঘাড়, কোমর বা পিঠের ব্যথা উপশম করতে।
- স্পাইন বা স্নায়বিক সমস্যার জনিত কারণে বেশি শক্ত হয়ে গেলে তা উপশম করতে।
- স্ট্রোক বা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যার পরে পেশীর অস্বাভাবিক টান কমাতেও এটি ব্যবহার করা হয়।
- আঘাত জনিত ব্যথার দ্বারা রগে টান, ঘাড়ে ব্যথা বা পিঠের ব্যথায় এটি ভালো কাজ করে।
- পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা রক্তনালীর সমস্যা জনিত চিকিৎসায় পেশীর রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে tab Myolax 50 mg সহায়তা প্রদান করে।
আরো পড়ুনঃ eno খাওয়ার অপকারিতা কি হতে পারে
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে,মায়োলাক্স 50 কিসের ঔষধ এবং এর কাজ কি ?
উপরোক্ত সমস্যাগুলোর সমাধানের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ
অনুযায়ী tab myolax 50 ওষুধটি সেবন করবেন। আপনি যদি সতর্কতার সাথে এবং
যথেষ্ট গুরুত্ব সহকারে ওষুধটি সেবন করেন তাহলে যথাযথ উপকার পাবেন।
tab myolax 50 কিভাবে কাজ করে
myolax 50 এর কাজ কি তা জানা হলো তাই চলুন এখন জেনে নেওয়া যাক tab myolax
50 কিভাবে কাজ করে। Myolax 50 সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে থাকে এবং
পেশীতে অতিরিক্ত সংকেত পাঠানো পরিমাণ কমিয়ে দেয়, ফলস্বরূপ পেশী শিথিল হয় এবং
ব্যথা ও অস্বস্তি কমে যায়।
এক কথায় এটি পেশীর অস্বাভাবিক টান কমিয়ে শরীরকে আরাম এনে দেয়। আরো সহজ ভাবে
বললে এটি সরাসরি পেশীতে কাজ না করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল
নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ করে এটাই হচ্ছে এর মূল বৈশিষ্ট্য বা বিশেষত্ব।
মানব শরীরে পেশী সংকোচন হয় স্নায়ুর দ্বারা পাঠানো বৈদ্যুতিক সংকেতের কারণে।
যদি কোন কারনে এই সংকেত বেশি হয় বা অস্বাভাবিক হয়ে যায় তখন পেশী শক্ত হয়ে
যায় বা খিঁচুনি সৃষ্টি হয়। যেমন আঘাত বা প্রদাহ অথবা অন্যান্য স্নায়বিক
সমস্যা। তখন মায়োলাক্স 50 এই অতিরিক্ত স্নায়ু সংকেত কে দমন করে, ফলস্বরূপ
পেশির অপ্রয়োজনীয় সংকোচন কমে যায়।
tab myolax 50 ওষুধটি মূলত স্পাইনাল কর্ড (মেরুদন্ড) এর নির্দিষ্ট অংশে কাজ করে
থাকে যেখানে পেশির টান নিয়ন্ত্রিত হয়। এটি রিফ্লেক্সপ্যাথওয়ে কে কম পরিমাণে
সক্রিয় করে ফলস্বরূপ পেশীর শক্ত ভাবটা কমে আসে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা
যে, এই ওষুধটি সরাসরি ব্যথা নাশক নয়, এটি মূলত পেশীর টান কমিয়ে ব্যথা উপশমের
সাহায্য করে। তাই এটি অন্যান্য পেইনকিলার বা থেরাপির সাথে ব্যবহার করা হয়।
Myolax 50 এর পার্শ্বপ্রতিক্রিয়া
myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া শিরোনামে ব্লগের অংশ হিসাবে এখন আপনাদের কাছে এর পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরছি। আসলে Myolax 50 একটি সু-সহনীয় ওষুধ। অধিকাংশ রোগীর ক্ষেত্রেই এর গুরুতর কোন পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা যায় না, তবে এর সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
আবার এই ওষুধটির মাঝারি মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায় এবং কিছু
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা খুব কম পরিমাণে দেখা যায়। নিচে
প্রত্যেকটি ক্ষেত্রের আলাদা আলাদা পার্শ্বপ্রতিক্রিয়া গুলো উল্লেখ করা হলো।
এই পার্শ্বপ্রতিক্রিয়া গুলো তুলনামূলকভাবে বেশি দেখা যায় এবং এগুলো সাধারণ
পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয় যা খুব গুরুতর নয়। যেমন :
- মাথা ঘোরা।
- শরীর দুর্বল লাগা।
- বমি বমি ভাব হওয়া।
- ঘুম ঘুম ভাব হওয়া।
- পেটের অস্বস্তি বা গ্যাস্ট্রিক মাথাব্যথা ইত্যাদি।
মায়োলাক্স 50 ওষুধ সেবনের ফলে কিছু মাঝারি মাত্রার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
দিতে পারে তবে এগুলো খুব বেশি ক্ষেত্রে দেখা যায় না। যেমন :
- লো ব্লাড প্রেসার বা রক্তচাপ কমে যাওয়া।
- হার্টবিট বা হৃদ-স্পন্দন কমে যাওয়া অথবা দ্রুত হওয়া।
- ক্ষুধামন্দা দেখা দিতে পারে।
- ত্বকে হালকা লাল দাগ দেখা দিতে পারে।
- হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিমঝিম করার মত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো দেখা দিতে পারে।
myolax 50 ওষুধটি সেবন করলে কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে
পারে। যেগুলো খুবই দুর্লভ অর্থাৎ খুবই কম ঘটে বা খুব কম পরিমাণে দেখা যায়।
এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিলে খুব দ্রুত চিকিৎসা নেওয়া জরুরী।
যেমন :
Myolax 50 খাওয়ার নিয়ম
myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া জানানো শেষে Myolax 50 খাওয়ার
নিয়ম জেনে রাখা জরুরী। tab Myolax 50 একটি মুখে খাওয়ার ট্যাবলেট হিসাবে ৫০
মিলিগ্রাম, ১০০ মিলিগ্রাম, ১৫০ মিলিগ্রাম ও ২০০ মিলিগ্রাম শক্তিতে পাওয়া যায়।
এটি সাধারণত প্রাথমিক মাত্রা হিসাবে ৫০ মিলিগ্রাম করে দিনে তিন বার অথবা ১০০
মিলিগ্রাম হিসাবে দিনে দু'বার। এটি সর্বোচ্চ ২০০ মিলিগ্রাম করে দিনে তিনবার
সেবন করা যেতে পারে। তবে উল্লেখ্য ডোজ বা মাত্রাগুলো রেজিস্টার চিকিৎসকের
পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত হবে।
এই ওষুধটি অবশ্যই খাবারের সাথে মৌখিকভাবে গ্রহণ করা উচিত। এটি যেহেতু ব্যাথা
উপশমকারী ওষুধ তাই এর সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়াও জরুরী হতে পারে এবং
অবশ্যই ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন।
আরো পড়ুনঃ ফ্যাসিড ক্রিম এর কাজ কি
মায়োলাক্স 50 প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ হচ্ছে দিনে ২-৩ বার, প্রতিবার
৫০ মিলিগ্রাম করে একটি ট্যাবলেট খেতে হবে অর্থাৎ মোট দৈনিক ডোজ ১০০-১৫০
মিলিগ্রাম। এটি সাধারণত ভারি খাবার খাওয়ার পরে গ্রহণ করা সবচাইতে ভালো হবে
কারণ এতে পেটের সমস্যা কম হয়। এটি সাধারণত কয়েকদিন থেকে শুরু করে ২-৩ সপ্তাহ
পর্যন্ত ব্যবহার করা যায়। তবে দীর্ঘ সময় খেতে চাইলে খাওয়ার আগে অবশ্যই
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
tab Myolax 50 খাওয়ার নিয়ম যদি এক কথায় বলা হয়, তবে সাধারণত দিনে ২-৩ বার
খাবারের পরে খাওয়া যেতে পারে। তবে যেহেতু ওষুধের মাত্রা রোগীর অবস্থা,বয়স,
ওজন এবং ধরনের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। তাই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড
ডাক্তারের পরামর্শেই এটি সেবন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মায়োলাক্স 50 এর দাম কত
বাংলাদেশে myolax 50 এর দাম বা একই উপাদানের ওষুধগুলো সাধারণত প্রতি একটি
ট্যাবলেট এর মূল্য ৮ টাকা থেকে ১২ টাকার মধ্যে হয়ে থাকে। এই ওষুধটি
সাধারণত দশটি ট্যাবলেটের একটি স্ট্রিপ বা ১০ টি ট্যাবলেটে একপাতা হয় যা
বর্তমানে বাজার দর অনুযায়ী ৮০-১২০ টাকার মধ্যে পাওয়া যাবে অর্থাৎ এক পাতা
ওষুধের দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে হবে। মায়োলাক্স 50 ওষুধটি বিভিন্ন
কোম্পানি, ব্র্যান্ড ও ফার্মেসি অনুযায়ী দামে সামান্য পার্থক্য রয়েছে।
যেমন
- স্কয়ার ফার্মাসিটিক্যালস এর প্রতিটি ওষুধের দাম ১০ থেকে ১২ টাকা।
- বেক্সিমকো ফার্মাসিটিক্যাল এর প্রতিটি ওষুধের দাম ৮ থেকে ১০ টাকা।
- অপসনিন ফার্মার ওষুধের দাম ৮ থেকে ১০ টাকা।
- রেনেটা লিমিটেড এর প্রতিটি ওষুধের নাম ৯ থেকে ১১ টাকা।
- ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর প্রতিটি ওষুধের দাম ৯ থেকে ১১ টাকা।
tab Myolax 50 ওষুধটি ১০ পিছে এক স্ট্রীপ বা একপাতা এবং ৭টি স্ট্রিপ বা ৭টি
পাতায় এক বক্স হয়ে থাকে, যার প্রতি বক্সের মূল্য ৬০০ টাকা। myolax 50
বাংলাদেশে মোটামুটি একটি সহজলভ্য ও সাশ্রয়ী ওষুধ যা আপনার নিকটস্থ যেকোন
ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন। সর্বশেষ সঠিক দাম জানতে নিকটস্থ
ফার্মেসিতে জিজ্ঞাসা করাই সবচেয়ে ভালো হবে।
মায়োলাক্স ১০০ এর কাজ কি
myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া শিরোনামের আর্টিকেলে আপনাদের
সুবিধার্থে মায়োলাক্স ১০০ এর কাজ কি তা বলা জরুরী বলে মনে করছি। মায়োলাক্স
১০০ মূলত মাংস পেশীর খিঁচুনি ও শক্ত ভাব কে কমিয়ে ব্যথা দ্রুত উপশম করে এবং
রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আরাম প্রদানে সহায়তা করে থাকে। myolax 50 এবং
মায়োলাক্স 100 এই দুটোর কাজ আসলে একই রকমের, কারণ দুটোর মূল উপাদানই
হচ্ছে (Eperisone) এপেরিসন। তাই এদের দুটোরই কার্যকারিতা একই রকম। পার্থক্য
হচ্ছে শুধুমাত্র ডোজ বা মাত্রাতে myolax 50 এর তুলনায় মায়োলাক্স ১০০
শক্তিতে দ্বিগুণ কাজ করে।
হালকা বা মাঝারি ধরনের ব্যাথা অথবা খিচুনির জন্য myolax 50 দেওয়া হয়
অপরদিকে বেশি ব্যথা বা তীব্র খিঁচুনির জন্য মায়োলাক্স ১০০ দেওয়া হয়। এছাড়াও
মায়োলাক্স ১০০ দেওয়া হয়, যখন রোগীর ব্যথার পরিমাণ বেশি হয় বা দীর্ঘদিনের
হয়। আবার যদি পেশি খুব শক্ত হয়ে যায় অথবা tab myolax 50 কাজ করছে না তখন
মায়োলাক্স ১০০ এর কাজ শুরু হয়।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত যে, মায়োলাক্স ১০০ বেশি
ভালো এ কথা সবসময় ঠিক না। কারণ বেশি ডোজ মানেই বেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা
দিতে পারে যেমন: বেশি বেশি ঘুম আসা বা মাথা ঘোরা অথবা দুর্বলতা কাজ করতে পারে
তাই চিকিৎসকেরা সাধারণত myolax 50 দিয়ে শুরু করে থাকেন। চিকিৎসকেরা
সাধারণত রোগীর অবস্থার উপর বিবেচনা করে মায়োলাক্স ১০০ সেবন করার পরামর্শ
দিয়ে থাকেন। তাই আপনার রোগের ধরণ অনুযায়ী যদি মায়োলাক্স ১০০ সেবন করতে দেয়
তবে সেটা নেওয়া সবচেয়ে বেশি নিরাপদ।
myolax 100 price in bangladesh
মায়োলাক্স ১০০ ওষুধটি একই উপাদানের ১০০ মিলি.গ্রাম ডোজ বিভিন্ন কোম্পানি বা
উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ব্র্যান্ড নামে বাজারজাত করে যার ফলে দামে
কিছুটা পার্থক্য দেখা যায়। যেমন :
- স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানির প্রতিটি ট্যাবলেট এর দাম ১৫ থেকে ১৮ টাকা।
- বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কম্পানির প্রতিটি ট্যাবলেট এর দাম ১৩ থেকে ১৬ টাকা।
- রেনেটা লিমিটেড এর মাইলাক্স ১০০ মিলি.গ্রাম এর প্রতিটি ট্যাবলেটের দাম ১৪ থেকে ১৭ টাকা।
- অপসনিন ফার্মার প্রতিটি ট্যাবলেট এর দাম ১৩ থেকে ১৫ টাকা।
- ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড এর প্রতিটি ট্যাবলেট এর দাম ১৪ থেকে ১৭ টাকা।
myolax 100 মি.গ্রা ট্যাবলেট টি ১০ টি ট্যাবলেটে একটি স্ট্রিপ বা এক পাতা
হয়। যা বর্তমান বাজার দর অনুযায়ী মোটামুটি ১৩০ টাকা থেকে ১৮০ টাকা মধ্যে
পাওয়া যাবে। তবে কোম্পানিও ফার্মেসী অনুযায়ী দামে কিছুটা কম বেশি হতে পারে।
এই ওষুধটির এক বক্সের দাম সাধারণত ৬১৫ থেকে ৬২০ টাকার মধ্যে হয়ে থাকে।
ওষুধটি খুবই সহজলভ্য যা আপনার নিকটস্থ যেগুলো ফার্মেসিতেই পাবেন।
myolax 50 সেবনে যেসকল সতর্কতা মেনে চলা উচিত
myolax 50 সেবনের সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরী। যেমন :
- ডাক্তারের পরামর্শ ছাড়া এ ওষুধ ব্যবহার করবেন না।
- নিজে নিজে ডোজ নির্ধারণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
- লিভার বা কিডনির সমস্যা থাকলে বাড়তি সতর্কতা মেনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করতে হবে।
মায়োলাক্স সেবনকালে আরও যে সকল সতর্কতা মেনে চলা জরুরী তা হচ্ছে , এটি
সেবনের সময় ঘুম বা মাথা ঝিমঝিম করতে পারে। তাই গাড়ি চালানো বা ভারী
যন্ত্রপাতি চালনা করা হতে বিরত থাকুন।অ্যালকোহল হতে বিরত থাকুন কারণ
অ্যালকোহল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে।ডাক্তারের পরামর্শ
মতে নির্ধারিত ডোজের অতিরিক্ত গ্রহণ করবেন না কারণ এটি বেশি খেলে মারাত্মক
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
বিশেষ ক্ষেত্রে আরও কিছু সতর্কতা মেনে চলা উচিত যেমন গর্ভাবস্থায় ও
স্তন্যদানকালীন সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া এ ওষুধ ব্যবহার করবেন না।
বয়স্ক রোগীদের ক্ষেত্রে বেশি ঘুম বা বেশি পরিমাণে মাথা ঘোরা দেখা দিতে পারে
তাই বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটি সেবনের সময় বিশেষ নজরদারি রাখা দরকার।
শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এটি ব্যবহার করতে
হবে।
আরো পড়ুনঃ ডায়াবেটিস রোগীর খাবার চার্ট pdf
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে লেখা আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যর জন্য। এখানে প্রদত্ত তথ্যগুলো কোন ওষুধ বা চিকিৎসার অংশ নয় এবং এটি ডাক্তার এর প্রেসক্রিপশন বা পরামর্শের বিকল্পও হিসাবে কাজ করবে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। তথ্য ব্যবহারজনিত কোন ক্ষয়-ক্ষতির জন্য লেখক বা ওয়েবসাইট কোনভাবেই দায়ী নয়।
শেষকথাঃ myolax 50 এর কাজ কি ও এর পার্শ্বপ্রতিক্রিয়া
পরিশেষে বলা যায়, মায়োলাক্স 50 একটি কার্যকরী মাংসপেশি শিথিলকারী ওষুধ, যা
বিশেষ করে পেশীর ব্যথা খিঁচুনি এবং অস্বস্তি কমাতে সহায়ক ভূমিকা রাখে। তবে এর
যেমন কিছু উপকারিতা রয়েছে তেমনি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে,
যেগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরী। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক
মাত্রায় ও সঠিক নিয়ম মেনে এই ওষুধ সেবন করা খুবই গুরুত্বপূর্ণ।
প্রিয় পাঠক, আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন তবে আজকের এই
ব্লগটি আপনার যথেষ্ট উপকারে আসবে। স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেতে আমাদের
ওয়েবসাইটটি অবশ্যই নিয়মিত ভিজিট করুন এবং আমাদের ব্যাপারে কোন মূল্যবান
মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্টসে জানিয়ে দেবেন।



ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url