তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো এই প্রশ্নটি আমাদের মাঝে অনেকেরই প্রতিদিনে দুশ্চিন্তার কারণ। অতিরিক্ত তেল, ব্রণ, নিস্তেজ অথবা অতিরিক্ত শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া খুবই জরুরী। কিন্তু বাজারের সব ফেসওয়াশ কি সত্যিই আপনার ত্বকের জন্য উপযুক্ত? ভুল ফেসওয়াশ ব্যবহার করলে ত্বক আরো বেশি তৈলাক্ত বা অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে, এমনকি ব্রনের সমস্যাও বাড়তে পারে।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

তাই সঠিক সমাধান জানতে এবং ত্বকের ধরণ অনুযায়ী সেরা পণ্য বেছে নিতে জেনে নিন শুষ্ক ও তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো হবে। 

পোস্ট সূচিপত্রঃ তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো 

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো এই প্রশ্নের সঠিক উত্তর নির্ভর করে আপনার ত্বকের সমস্যা, সংবেদনশীলতা এবং ব্রনের মাত্রার ওপর। তৈলাক্ত ত্বকে সাধারণত সেবাম বেশি পরিমাণে তৈরি হয়। সেবাম হচ্ছে প্রাকৃতিক তেল যার ফলে মুখে অতিরিক্ত তৈলাক্ততা, ধুলো ময়লা জমা, ব্ল্যাকহেডস ও ব্রনের মত সমস্যা গুলো বেশি দেখা দেয়। 

তাই ব্রণ ও তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ হিসাবে এমন উপাদান যুক্ত ফেসওয়াশ ব্যবহার করা উচিত যা অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের গভীরে ঢুকে পোর পরিষ্কার করে এবং ব্রণ কমাতে সাহায্য করে। এই ধরনের ত্বকের জন্য অয়েল ফ্রী এবং জেল বেজড ফেসওয়াশ সবচেয়ে ভালো এবং নিরাপদ বলে মনে করা হয়।এছাড়াও টি ট্রী অয়েল, নিম,চারকোল ক্লে (clay) উপাদান যুক্ত ফেসওয়াশ অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্যাকটেরিয়া দূর করে। 

তৈলাক্ত ত্বকের জন্য সেরা ফেসওয়াশ হিসেবে ৫টি অয়েল ফ্রী ফেসওয়াস এর নাম উল্লেখ করছি, যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে।

  1. নিউট্রোজেনা অয়েল ফ্রী একনি ওয়াশঃ এটি মূল উপাদান হচ্ছে সালসালিক এসিড। এটি অতিরিক্ত তেল শোষণ করে এবং ব্রণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। 
  2. বায়োরো চারকোল একনি ক্লিনজারঃ এটির মূল উপাদান হচ্ছে চারকোল। এটি ত্বকের গভীর থেকে ময়লা এবং তেল পরিষ্কার করে একই সাথে ব্ল্যাকহেডস দূর করে।
  3. কজারেক্স সালিসাইলিক এসিড ডেইলি জেন্টাল ক্লিনজারঃ আপনার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি মুখের তৈলাক্ততা ভাব দূর করতে জাদুর মত কাজ করে থাকে। একই সাথে এটি আপনার মুখের ত্বকে ফ্রেশ ও গ্লোয়িং ভাব এনে দেয়।
  4. দ্যা বডি শপ টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশঃ বর্তমানে এটি অয়েলি স্কিনের জন্য ব্যবহৃত একটি পপুলার ফেসওয়াশ। যাদের স্কিন খুব তৈলাক্ত থাকে এবং একই সাথে খুব সেনসিটিভ তাদের জন্য এ ফেসওয়াস টি যথাপযুক্ত। 
  5. ক্লিন এন্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশঃ এই ফেসওয়াসটি দ্রুত ত্বকের তেল দূর করতে সাহায্য করে থাকে এবং একই সাথে স্কিন কে ভিতর থেকে গভীরভাবে পরিষ্কার করেন।

তৈলাক্ত ত্বকের জন্য দিনে সর্বোচ্চ ২ বার মুখ ধোয়া যথেষ্ট। এর বেশি মুখ ধোয়া হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ফলস্বরূপ মুখ আরো বেশি তৈলাক্ত হয়ে যেতে পারে। ফেসওয়াশ ব্যবহার করার পর হালকা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরী কারণ ত্বককে হাইড্রেট রাখা দরকার।

মেয়েদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

মেয়েদের জন্য সেরা ফেসওয়াশ কোনটি এই বিষয়টি নির্ভর করে ত্বকের ধরনের উপর। ত্বক বিভিন্ন রকম হতে পারে যেমন তৈলাক্ত, শুষ্ক, মিশ্র বা সংবেদনশীল আবার কখনো অতি সংবেদনশীল। তাই ত্বকের ধরণ অনুযায়ী বাজারে নানা রকম ফেসওয়াস পাওয়া যায়।

তবে ত্বকের ধরণ অনুযায়ী যদি সঠিক ফেসওয়াস বেছে নেওয়া হয় তাহলে অবশ্যয় ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায়। নিচে ত্বকের ধরনের উপর ভিত্তি করে কিছু ভালো অপশন দিচ্ছি। 

  1. শুষ্ক ত্বকঃ যদি ত্বক শুষ্ক এবং রুক্ষ হয় তাহলে ময়শ্চারাইজিং ফেসওয়াশ দরকার এজন্য আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আপনার ত্বক নরম রাখতে এবং শুষ্কতা কমতে  সেটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার এবং সিম্পল কাইন্ড টু স্কিন ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ ব্যবহার করতে পারেন। 
  2. তৈলাক্ত ত্বকঃ আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে তৈলাক্ত ত্বকের জন্য অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। অতিরিক্ত তেল দূর করতে এবং ব্রন কমাতে ক্লিন এন্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ অথবা নিউট্রোজেনা অয়েল ফ্রি একনি ওয়াস ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
  3. সংবেদনশীল ত্বকঃ আপনার ত্বক যদি খুবই সংবেদনশীল হয় তবে আপনি সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াশ অথবা সেটাফিল জেন্ট্যাল ক্লিনজার ব্যবহার করতে পারেন এগুলো সেনসিটিভ ত্বকের জন্য নিরাপদ। এই ফেসওয়াশ দুটিতে সাধারণত কোন খারাপ কেমিক্যাল থাকে না।
  4. শুষ্ক ত্বকঃ আবার আপনার ত্বক যদি শুষ্ক হয় সেক্ষেত্রে ত্বকের ভারসাম্য বজায় রাখার জন্য হিমালয়া নিম ফেসওয়াশ অথবা গার্নিয়ার লাইট কমপ্লিট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ফেসওয়াশ বাছায় করার সময় একটু সতর্ক থাকতে হয় কারণ মেয়েদের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তনের কারণে ত্বকে তেল, ব্রণ এবং ব্ল্যাক হেডস এর মত সমস্যাগুলো বেশি দেখা যায়। তাই শুধু ত্বকের অয়েল কন্ট্রোলই নয়, একই সাথে ত্বকের উজ্জ্বলতা এবং সামঞ্জস্যতা বজায় রাখার বিষয়টি মাথায় রাখা জরুরী। 

তাই এখন মেয়েদের জন্য বিশেষভাবে উপযোগী কিছু ফেসওয়াশ বিস্তারিত তুলে ধরছিঃ

  • মিনিমালিস্ট সালসালিক এসিড ফেসওয়াশ (Minimalist Salicylic Acid Face Wash): এই ফেস ওয়াশটি ত্বকের গভীরে গিয়ে তেল পরিষ্কার করে তাই যাদের ত্বক খুব বেশি পরিমাণে তৈলাক্ত থাকে এবং ব্রণ বেশি হয় তাদের ক্ষেত্রে এই ফেসওয়াশটি  ভালো ফলাফল এনে দিতে পারে। এটি মেয়েদের জন্য এই কারণে ভালো যে, পিরিয়ডের সময় যে ব্রণ হয় সেটা কমাতে সাহায্য করে একই সাথে ব্ল্যাকহেড ও হোয়াইট হেড কমায়।
  • সিম্পল রিফ্রেশিং ফেসিয়াল ওয়াশ (Simple Refreshing Facial Wash): যে সকল মেয়েদের ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে এবং দেখতে নিস্তেজ, ক্লান্ত বা প্রাণহীন লাগছে তাদের জন্য এটি  হচ্ছে  একটি পারফেক্ট ফেসওয়াশ। তৈলাক্ত এবং স্পর্শকাতর ত্বকের জন্য এটি ব্যবহার করলে ভালো ফলাফল এনে দিতে পারে।
  • ক্লিন এন্ড ক্লিয়ার ফোমিং ফেসওয়াশ (Clean & Clear Foaming Face Wash): আপনি যদি কম বাজেটের মধ্যে ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ফেসওয়াশ খুজে থাকেন তবে এই ফেসওয়াশটি আপনার জন্য। কারণ এটি ত্বকের অতিরিক্ত তেল খুব দ্রুত পরিষ্কার করে এবং দাম টাও নাগালের মধ্যেই।
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

তৈলাক্ত ত্বক ছেলেদের মধ্যে খুবই একটি সাধারন সমস্যা। এই সমস্যাটি বেশি দেখা দেয় গরম ও আদ্র আবহাওয়ার মাঝে। মুখে অতিরিক্ত তেল নিঃসরণের কারণে ধুলোবালি সহজে আটকে যায় এবং ব্রণ বা ব্ল্যাক হেডস এর মত সমস্যা দেখা দেয়। ছেলেদের ক্ষেত্রে তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে একটি সঠিক মানের ভালো ফেসওয়াশ বেছে নেওয়া খুবই জরুরী। একটি ভালো ফেসওয়াশ ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে গভীরভাবে পরিষ্কার করে এবং সতেজ রাখে।

ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য সাধারণত জেল বেজ বা ফোমিং ফেসওয়াশ সবচেয়ে ভালো কাজ করে। এসব ফেসওয়াশ ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, কিন্তু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে না। আবার চারকোল, স্যালসালিক এসিড, টি ট্রি অয়েল বা নিয়াসিনামাইড যুক্ত ফেসওয়াশ ছেলেদের তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী। কারণ এ জাতীয় ফেসওয়াশ গুলো ব্রণ কমাতে ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে থাকে।

যেমন টি ট্রি ওয়েল যুক্ত ফেসওয়াশ ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে এবং ব্রণ কমাতে সাহায্য করবে।  চারকোল যুক্ত ফেসওয়াশ ত্বকের গভীর থেকে ময়লা ও তেল পরিষ্কার করে। আবার সলসালিক এসিড যুক্ত ফেসওয়াশ ত্বকের মৃত কোষ দূর করে এবং পরোস পরিষ্কার করতে সাহায্য করে।

একটি বিষয় মনে রাখার জরুরি যে, আপনি যদি আপনার ত্বকের ধরণ বুঝে সঠিক ফেসওয়াশ বেছে নিতে পারেন তবে তৈলাক্ত ত্বকের সমস্যাগুলো অনেকটায় নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

ছেলেদের শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন জনিত সমস্যা গুলো বেশিরভাগ দেখা যায় শীতকালে। আবার অনেক সময় অতিরিক্ত ধুলাবালি বা অতিরিক্ত সাবান ব্যবহারের কারণেও ত্বকের স্বাভাবিক আদ্রতা নষ্ট হয়ে শুস্ক হয়ে যায়। ফলস্বরূপ ত্বক রুক্ষ, টানটান এবং খসখসে হয়ে যায়। তাই শুষ্ক ত্বকের যত্নে সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া অত্যন্ত জরুরী। একটি ভালো মানের ফেসওয়াশ শুধু ময়লা পরিষ্কারই করে না, এটি ত্বকের প্রয়োজনীয় আদ্রতা ধরে রাখে এবং আপনার ত্বকের লাবণ্যতা রাখে অটুট।

শুষ্ক ত্বকের জন্য উপযোগী ফেসওয়াশ হিসেবে বেছে নিতে হবে ক্রিম বেসড বা হাইড্রেটিং ফেসওয়াশ। শুষ্ক ত্বকের জন্য আপনাকে এমন ফেসওয়াশ বেছে নিতে হবে যেগুলোতে গ্লিসারিন, হায়ালুরোনিক এসিড, অ্যালোভেরা বা দুধের নির্যাস এর মত উপাদান রয়েছে। এই উপাদান গুলো আপনার ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। 

উদাহরণ হিসেবে নিভিয়া মেন সেনসিটিভ ফেসওয়াশ ( Nivea Men Sensitive Face Wash) ত্বককে কোমল ভাবে পরিষ্কার করে এবং শুষ্কতা কমাতে সাহায্য করে। এছাড়াও ত্বকের শুস্কতা কমাতে (Garnier Men Power White Face Wash) গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন এতেও কিছু ময়শ্চারাইজিং উপাদান রয়েছে যা আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হওয়ার হাত থেকে মুক্তি দেবে।

এছাড়াও আরেকটি ভালো অপশন হচ্ছে সেটাফিল জেন্টল স্কিন ক্লিনজার (Cetaphil Gentle Skin Cleanser), এটি বিশেষভাবে শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য তৈরি করা হয়েছে। এটি ত্বকের প্রাকৃতিক আদ্রতা বজায় রেখে ত্বকের রুক্ষতাকে দূর করে।

শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার যুক্ত ফেসওয়াশ বেছে নিতে হবে। কারণ শুষ্ক ত্বকে প্রাকৃতিক তেল কম থাকে তাই, সাধারণ ফেসওয়াশ ব্যবহার করলে এই সামান্য তেলটুকুও তুলে ফেলতে পারে যার ফলে ত্বক আরো শুষ্ক ও খসখসে হয়ে যায়। আপনার ফেসওয়াশটি যদি ময়েশ্চারাইজার যুক্ত হয় তবে এটি আপনার মুখ পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আদ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

সাধারণ ফেসওয়াশ অনেক সময়ই ত্বককে শুষ্ক করে ফেলে কিন্তু ময়েশ্চারাইজিং যুক্ত ফেসওয়াশ ত্বক পরিষ্কার করার সময় হাইড্রেশন ধরে রাখে যা শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য খুবই জরুরী। শুষ্ক ত্বকের জন্য ভালো ফেসওয়াশ হিসাবে যে ফেসওয়াশগুলো আপনি ব্যবহার করতে পারেন তা হচ্ছে: 

  1. সেরাভি হাইড্রাটিং ফেসিয়াল ক্লিনজার (CeraVe Hydrating Facial Cleanser): এটি ত্বকের ভিতরে আদ্রতা ধরে রাখে। অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য এই ফেসওয়াস টি সেরা অপশন হিসেবে নিতে পারেন। 
  2. সেটাফীল জেন্টাল স্কিন ক্লিনজার (Cetaphil Gentle Skin Cleanser): এই ফেসওয়াস টি খুবই মাইল্ড এবং সাবান মুক্ত। তাই ড্রাই স্কিনের জন্য নিরাপদ এবং ত্বক শুষ্ক না করে গভীর থেকে পরিষ্কার করে।
  3. নিউট্রোজেনা হাইড্রো বুস্ট হাইড্রেটিং ক্লিনজিং জেল (Neutrogena Hydro Boost Hydrating Cleansing gel): জেল হলেও শুষ্ক ত্বকে খুব ভালো কাজ করে এবং হাইড্রেটেড রাখে।
  4. ডাভ বিউটি ময়শ্চার ফেসওয়াশ (Dove Moisture Face Wash): এই ফেসওয়াশ টি ত্বক নরম ও মসৃণ করে এবং তুলনামূলকভাবে দামেও কম একটি ভালো ফেসওয়াশ।
  5. রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ উইথ জোজোবা বিডস (Rajkonna Glow Booster Facial Wash with Jojoba Beads): এই ফেসওয়াশ টি শুষ্ক ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী। এছাড়াও এতে থাকা জোজোবা বিডস্ ত্বকের মৃত কোষ পরিষ্কার করার সাথে সাথে ভিতর থেকে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। 
  6. লিলাক ব্রাইটিং ফেসওয়াশ ড্রাই এন্ড সেনসিটিভ স্কিন (LILAC Brightening Face Wash Dry and Sensitive Skin): এই ফেসওয়াশ টি মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে গ্রিন টি এবং অ্যালোভেরা যা শুষ্ক এবং সেনসিটিভ ত্বকের জন্য খুবই উপযোগী।

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

ব্রণের জন্য ফেসওয়াশ বেছে নেওয়ার কাজটা একটু সতর্কভাবে করা দরকার কারণ সব ফেসওয়াশ দিয়েই ব্রণ নির্মূল করা যায় না। এখানে আসল কাজটি হচ্ছে ফেসওয়াসের মধ্যে সঠিকভাবে ব্রণ নিরোধক কার্যকর উপাদান বেছে নেওয়া যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

ব্রণ কেন হয় ? এর অনেক কারণ থাকতে পারে তবে সাধারণত ব্রনের কারণ হিসাবে যে বিষয়গুলো বিবেচনা করা হয় তা হচ্ছে ত্বকের পোর বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত তেল তৈরি হওয়া বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়া। তাই ভালো ফেসওয়াশে এই সমস্যা গুলো আপনাকে একসাথে টার্গেট করতে হবে। 

বাজারে যে সকল ফেসওয়াশগুলোতে ব্রনের জন্য কার্যকর উপাদান হিসাবে সেলসেলিক এসিড, বেঞ্জয়ল পারঅক্সাইড, নিয়াসিনামিড এবং টি ট্রি অয়েল যুক্ত ফেসওয়াশ রয়েছে সেগুলো বেছে নিতে পারলে সবচাইতে ভালো হবে। এই কার্যকর উপাদান যুক্ত ফেসওয়াশগুলো ব্রণ যুক্ত ত্বকের ফেসওয়াশ হিসাবে ভালো কাজ করে থাকে। 

তবে মনে রাখা জরুরী যে, শুধু ফেসওয়াশ ব্যবহার করলেই ব্রণ পুরোপুরি ভালো হয় না। এখানে কয়েকটি ফেসওয়াশের নাম উল্লেখ করা হচ্ছে জেগুলো ব্রণ যুক্ত ত্বকের জন্য ভালো ফলাফল নিয়ে আসতে পারে। যেমন: 
  • সেরাভে এসএ স্মুথিং ক্লিনজার (CeraVe SA Smoothing Cleanser)
  • পানোক্সিল একমি ফোমিং ওয়াস (PanOxyl Acne Foaming Wash)
  • সিম্পল রিফ্রেসিং ফেসিয়াল ওয়াশ (Simple Refreshing Facial Wash)
  • দ্য বডি শপ টি ট্রি স্কিন কেয়ারিং ফেসিয়াল ওয়াশ (The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash)
ফেসওয়াস ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যদি তাতে কার্যকর উপাদান হিসেবে (Salicylic Acid বা Benzoyl peroxide) থাকে। তবে শুধু ফেস ওয়াশ দিয়েই পুরোপুরি ব্রণ ভালো করা সম্ভব নাও হতে পারে। ফেসওয়াশ নিয়মিত ব্যবহার করলে তেল, ময়লা ও ব্যাকটেরিয়া কমার ফলে ব্রণও  কমতে পারে।
তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো

গরমে কোন ফেসওয়াস ভালো

গরমের সময় ত্বকে অতিরিক্ত ঘাম, তেলতেলে ভাব এবং ধুলাবালি জমে যাওয়ার কারণে ব্রণ, রাশ বা ত্বকের জ্বালাপোড়া বেড়ে যেতে পারে তাই এই সময়ে সঠিক ফেসওয়াস বেছে নেওয়া খুবই জরুরী। গরমের জন্য এমন ফেসওয়াশ বেছে নেওয়া উচিত যা ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে কিন্তু ত্বককে অতিরিক্ত শুষ্ক করবে না।

গরমকালে যাদের ত্বক তৈলাক্ত থাকে তাদের জন্য জেল ভিত্তিক ফেসওয়াশ বা জেল বেসড ফেসওয়াশ বেছে নেওয়া সবচাইতে ভালো। এতে সাধারণত সালিসালিক এসিড বা নিম, টি ট্রি ওয়েল এর মত উপাদান থাকে যা তেল নিয়ন্ত্রণ এবং ব্রণ কমাতে সাহায্য করে। 

গরমকালে শুষ্ক ত্বকের জন্য ফোম বা ক্রিম ভিত্তিক ফেসওয়াশ বেছে নেওয়া ভালো এগুলোতে অ্যালোভেরা গ্লিসারিন বা হায়ালুরোনিক এসিড থাকে। এই উপাদানগুলো ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বকের আদ্রতা ধরে রাখে। 

আবার যাদের সেন্সিটিভ স্কিন বা সংবেদনশীল ত্বক গরমকালে তাদের জন্য সুগন্ধি ও অ্যালকোহল মুক্ত ফেসওয়াশ ব্যবহার করা জরুরী। এতে ত্বকে জ্বালাপোড়া বা এলার্জির সম্ভাবনা কম থাকে।


এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস টি ভালো বিষয়ে লিখা আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যর জন্য। এটি কোন ওষুধ বা চিকিৎসার অংশ নয় এবং এটি ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শের বিকল্প হিসাবেও কাজ করবে না। তথ্য ব্যবহারজনিত কোন ক্ষয়ক্ষতির জন্য লেখক বা ওয়েবসাইট কোনভাবেই দায়ী থাকবে না।

শেষকথাঃ তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াস ভালো 

তৈলাক্ত ত্বকের জন্য সঠিক ফেসওয়াশ বেছে নেওয়া করা খুবই গুরুত্বপূর্ণ।সালিসিলিক এসিড (Salicylic Acid), নিয়াসিনামাইড বা প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ ফেসওয়াশ সাধারণত তৈলাক্ত ত্বকের জন্য ভালো কাজ করে। নিজের ত্বকের ধরন ও সংবেদনশীলতা বুঝে নিয়মিত সঠিক ফেসওয়াশ ব্যবহার করলেই ত্বক থাকবে পরিস্কার, সতেজ ও প্রাণবন্ত। 

প্রিয় পাঠক, আমাদের আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে আর্টিকেলটি শেয়ার করবেন এবং গঠনমূলক পরামর্শ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abu Saleh
Md. Abu Saleh
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।