ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায়
ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায় নিয়ে অনেকে নিরবে দুশ্চিন্তায় থাকেন, যদিও এটি একটি সাধারণ শারীরিক পরিবর্তন যা বয়স, জীবনযাপন, ত্বকের স্থিতিস্থাপকতা কমে যাওয়া কিংবা হরমোনের তারতম্যের কারণে হতে পারে।
এই আর্টিকেলে আমরা সহজ ভাবে বুঝে নেব কিভাবে দৈনন্দিন অভ্যাস পরিবর্তন শরীরের যত্ন এবং কিছু কার্যকরী উপায় অনুসরণ করে এই সমস্যাকে নিয়ন্ত্রণ আনা যায় যাতে আপনি আবার স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে পান অন্ডকোষের ঝুলন্ত চামড়া টাইট করার উপায় হিসেবে।
পোস্ট সূচিপত্রঃ ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায়
ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায়
ঝুলে যাওয়া অন্ডকোষ অনেক পুরুষের ক্ষেত্রেই বয়স, তাপমাত্রা, হরমোনের পরিবর্তন
ও জীবন যাপনের কারণে দেখা দিতে পারে। এই বিষয়টি সাধারণত ক্ষতিকর কিছু নয় তবে
কিছু ক্ষেত্রে অস্বস্তি বা আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। নিচে এমন কিছু
কার্যকর ও বাস্তবসম্মত উপায় বিস্তারিতভাবে আলোচনা করেছি যেগুলো অনুসরণ করলে
আপনাকে ঝুলে যাওয়া অন্ডকোষের অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে।
- সাপোর্টটিভ অন্তর্বাস ব্যবহার করাঃ ভালো মানের সাপোর্টটিভ আন্ডারওয়্যার ব্যবহার করতে হবে যেন অন্ডকোষকে সঠিকভাবে সাপোর্ট প্রদান করে। অন্তর্বাস বা আন্ডারওয়ার এমন ভাবে নির্বাচন করতে হবে যেন এটি খুব ঢিলা বা খুব টাইট না হয়। এছাড়াও চেষ্টা করবেন ব্যায়াম বা হাঁটার সময় সাপোর্টটিভ অন্তর্বাস ব্যবহার করার এর ফলে ঝুলে থাকার অনুভূতি কমাতে সাহায্য করবে।
- কেগেল ব্যায়াম বা পেলভিক ফ্লোর এক্সারসাইজঃ পেলভিক ফ্লোর মাসলকে শক্তিশালী করার জন্য কেগেল ব্যায়াম করতে পারেন। এই ব্যায়াম করে পেলভিক ফ্লোর মাসল শক্তিশালী করলে নিচের অংশে রক্ত সঞ্চালন ও টানটান ভাব উন্নত হয়। এটি করার পদ্ধতি হচ্ছে প্রস্রাব বন্ধ করার মত পেশী ৫ থেকে ১০ সেকেন্ড ধরে চেপে রাখা। এই কাজটি দিনে ২-৩ সেট করে নিয়মিতভাবে করতে হবে। এটি সরাসরি অন্ডকোষ টাইট না করলেও সাপোর্টকারী পেশীগুলোকে শক্ত করে।
- ঠান্ডা পরিবেশ ও তাপ নিয়ন্ত্রণঃ অন্ডকোষের ত্বক স্বাভাবিকভাবে তাপমাত্রার উপর ভিত্তি করে ঢিলা বা টানটান হয়। অতিরিক্ত গরম পরিবেশে এটি বেশি ঝুলে যেতে পারে তাই খুব গরম পানি দিয়ে দীর্ঘ সময় গোসল এড়িয়ে চলা উচিত, একই সাথে তুলনামূলক ঠান্ডা ও আরামদায় পরিবেশে থাকার চেষ্টা করা উচিত। ঠান্ডা পরিবেশ এবং গরম পানি এড়িয়ে চলার ফলে ত্বকের স্বাভাবিক টানটান অবস্থাকে বজায় রাখতে সাহায্য করবে।
- ওজন নিয়ন্ত্রণঃ অতিরিক্ত ওজন বা পেটের চর্বি নিচের অংশের চাপ তৈরি করে অন্ডকোষ ঝুলে যাওয়া বৃদ্ধি করতে পারে। তাই অতিরিক্ত ওজন এবং চর্বি কন্ট্রোলে রাখলে এই সমস্যা কিছুটা কমে আসতে পারে।
- স্বাস্থ্যকর জীবন যাপনঃ ত্বকের স্থিতিস্থাপকতা ঠিক রাখতে স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য। স্বাস্থ্যকর জীবন যাপনের অংশ হিসেবে পর্যাপ্ত পানি পান করা, ভিটামিন সি ও ই এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা, ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়াম করা জরুরী। এই কাজগুলো ঠিকঠাকভাবে করলে ত্বকের কোলাজেন এবং স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করবে।
ঝুলে যাওয়া অন্ডকোষ বেশিভাগ ক্ষেত্রেই স্বাভাবিক শরীরবৃত্তীয় পরিবর্তন এটি
কোন রোগ নয়। তাই ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায় নিয়ে বেশি বিচলিত
হওয়ারও কোন দরকার নেই। তবে যদি ব্যথা, হঠাৎ পরিবর্তন বা অস্বাভাবিক ফোলা দেখা
দেয় তাহলে বেশি দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।
অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ ও প্রতিকার
অন্ডকোষ ঝুলে যায় কেন আশা করি উপর আলোচনা থেকে কিছুটা হলেও ধারণা পেয়েছেন।
এখন অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ ও প্রতিকার একটু ভিন্নভাবে তুলে ধরি আপনাদের
কাছেঃ
অন্ডকোষ আসলে শরীরের এমন একটি অংশ যা ফ্লেক্সিবল বা মানিয়ে নেওয়ার মতো করে
তৈরি। একটি কথা মনের ভিতরে গেঁথে নিতে পারেন যে, অন্ডকোষ ঝুলে যাওয়া সব সময়
সমস্যা না বরং অনেক সময় এটি শরীরের স্বাভাবিক একটি কাজের অংশ। শুক্রাণু তৈরি
করার জন্য শরীর অন্ডকোষকে একটু ঠান্ডা রাখতে চাই, তাই গরমে অন্ডকোষ নিচে নেমে
ঝুলে যায় যেন নিজের দেহের তাপ অন্ডকোষে না আসে। আবার ঠান্ডায় উপরে উঠে টানটান
হয় যেন শীতের সময় শরীর থেকে ঠান্ডা তাপমাত্রা নিতে পারে। অর্থাৎ এটি একটি
কুলিং সিস্টেমের মতো কাজ করে থাকে।
আবার অনেকে ভেবে থাকেন শুধু বয়স বাড়লেই অন্ডকোষ ঝুলে যায় কিন্তু দীর্ঘদিন
ঢিলা আন্ডারওয়ার পরা, শরীরচর্চা না করা বা ত্বকের যত্ন না নেওয়া, এসব কারণেও
অন্ডকোষ দ্রুত ঢিলা হতে পারে। এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা উচিত যে,
অন্ডকোষ নিজে শক্ত পেশী না তাই এটি আশেপাশের পেশীর উপর নির্ভর করে। এক্ষেত্রে
যদি পেলভিক ফ্লোর মাসল দুর্বল হয় তাহলে সাপোর্ট কমে গিয়ে ঝুলে থাকার অনুভূতি
বাড়িয়ে তুলে।
শরীরের নিচের অংশের পেশী শক্ত করার জন্য কিছু ব্যায়াম রয়েছে এ ব্যায়ামগুলো
করার ফলে যদি পেশী শক্ত হয় তবে সাপোর্ট বাড়বে এবং অন্ডকোষ ঝুলে যাওয়া রোধ
করবে। এছাড়াও গরম পানির ব্যবহার কমাতে হবে, প্রয়োজনে গোসল এর শেষ দিকে ২০-৩০
সেকেন্ড ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, এতে করে অন্ডকোষ সাময়িকভাবে টানটান হবে
এবং রক্ত সঞ্চালন বাড়বে।
ডান অন্ডকোষ ঝুলে যায় কেন
ডান বা বাম অন্ডকোষ ঝুলে যাওয়া অনেক ক্ষেত্রে একটি স্বাভাবিক বিষয় এবং
বেশিরভাগ পুরুষেরই এক পাশ অন্যপাশের তুলনায় একটু বেশি নিচে থাকে সেটা ডান বা
বাম পাশেও হতে পারে। তাই প্রথমে এটাকে অস্বাভাবিক ভাবার কোন দরকার নাই। তবে কেন
ডান অণ্ডকোষ ঝুলে যায় চলুন বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক।
- পেশী সমানভাবে কাজ না করা: অন্ডকোষ উঠানামা করে একটি বিশেষ পেশীর কারণে। এই পেশী দুই পাশে সমানভাবে কাজ নাও করতে পারে তাই একপাশ বেশি নিচে থাকতে পারে।
- রক্তনালীর পার্থক্য: ডান ও বাম পাশের রক্ত চলাচলের গঠন কিছুটা আলাদা। আলাদা হওয়ার কারণে এক পাশে একটু বেশি ঢিলা বা ঝুলে থাকার অনুভূতি হতে পারে।
- মানব দেহের স্বাভাবিক গঠনগত পার্থক্য: মানব দেহ একদম সমানভাবে তৈরি না। অনেকের ক্ষেত্রে ডান অন্ডকোষ একটু নিচেই থাকে আবার অনেকের ক্ষেত্রে বামটাও একটু নিচে থাকতে পারে।এটা একেবারে স্বাভাবিক বিষয়।
তবে যদি হঠাৎ ডান অন্ডকোষ অনেক বেশি নিচে নেমে যায়, ব্যথা বা অস্বস্তি তৈরি
হয়, ফোলা বা ভারী লাগে, অথবা অন্ডকোষে শক্ত কিছু অনুভব করেন তবে বিষয়টি
গুরুত্ব সহকারে নিয়ে খুব দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত।
অন্ডকোষ ফুলে যাওয়ার কারণ
অন্ডকোষ ফুলে যাওয়া বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ কখনো এটি
সামান্য কারণে হতে পারে, আবার কখনো গুরুতর সমস্যার লক্ষণও হতে পারে তাই
কারণগুলো পরিষ্কারভাবে জানা জরুরী।
- পানি জমা বা হাইড্রোসেলঃ অন্ডকোষের চারপাশে তরল জমে গেলে ফুলে যায়। সাধারণত ব্যাথা কম থাকে কিন্তু ধীরে ধীরে আকার বড় হতে থাকে।
- ভেরিকোসিলঃ অন্ডকোষের রক্তনালী ফুলে গেলে এমন হয়।
- হার্নিয়াঃ পেটের ভেতরের অংশ নিচে নেমে অন্ডকোষে চাপ দিলে ফুলে যেতে পারে। এই অবস্থায় দাঁড়ালে বেশি বোঝা যায় এবং শুয়ে থাকলে কমে যেতে পারে।
- সংক্রমণ বা ইনফেকশনঃ অন্ডকোষের আশেপাশের অংশে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমন হলে ফুলে যেতে পারে। এর লক্ষণ হিসেবে সাধারণত ব্যাথা লালচে ভাব ও জ্বর থাকতে পারে।
- আঘাত: খেলাধুলা বা দুর্ঘটনার কারণে আঘাত লাগার ফলে হঠাৎ ফুলে যেতে পারে।
- টেস্টিকুলার টরশনঃ অনেকের ক্ষেত্রে অন্ডকোষ পেঁচিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে হঠাৎ তীব্র ব্যথা এবং খুব দ্রুত অন্ডকোষ ফুলে যায়। এমনটা হলে খুব দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
অন্ডকোষ ফুলে যাওয়া কখনো সাধারণ কারণেও হতে পারে, কিন্তু অনেক সময় এটি গুরুতর
সমস্যার লক্ষণ। তাই অন্ডকোষ ফুলে গেলে অবহেলা না করে একজন অভিজ্ঞ রেজিস্টার
ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
অন্ডকোষ ভালো রাখার উপায়
অন্ডকোষ পুরুষের প্রজনন স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সুস্থ
রাখার জন্য দৈনন্দিন অভ্যাস, পরিচ্ছন্নতা এবং সচেতনতা জরুরী। অন্ডকোষ ভালো
রাখার কিছু কার্যকরী উপায় রয়েছে যা আপনাদের সামনে তুলে ধরা হলো।
- ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাঃ অন্ডথলিতে ঘাম জমে থাকলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তৈরি হতে পারে তাই প্রতিদিন গোসলের সময় অন্ডথলি ভালোভাবে পরিষ্কার করা এবং পরিষ্কারের পর ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরী।
- অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণঃ অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে ঠান্ডা তাপমাত্রায় বেশি ভালো থাকে, তাই অতিরিক্ত তাপ এড়িয়ে চলা খুবই জরুরী। যেমন দীর্ঘ সময় গরম পানিতে গোসল করা বা ল্যাপটপ কোলে নিয়ে দীর্ঘক্ষন কাজ করা ইত্যাদি হতে বিরত থাকতে হবে।
- নিয়মিত ব্যায়াম করাঃ নিয়মিত হালকা ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলস্বরূপ অন্ডকোষ ভালো থাকে।
- ক্ষতিকর অভ্যাস পরিত্যাগ করাঃ শরীরের জন্য ক্ষতিকর যেমন ধূমপান ও অ্যালকোহল বা মাদকদ্রব্য সম্পূর্ণভাবে এড়িয়ে চলা।
- আঘাত থেকে সুরক্ষাঃ খেলাধুলা ভারী কাজের সময় সাপোর্ট বা গার্ড ব্যবহার করা।
- পর্যাপ্ত ঘুম ও মানসিক স্বাস্থ্য বজায় রাখাঃ ভালো ঘুম হরমোনের ভারসাম্য ঠিক রাখে যার ফলে অণ্ডকোষ ও ভালো থাকে।
এছাড়াও এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে অন্ডকোষের কার্যকারিতা ভালো থাকে
যেমন জিংক সমৃদ্ধ খাবার (দুধ, ডিম, লাল মাংস, কুমড়ার বীজ, কাজুবাদাম) এন্টি
অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন টমেটো, বেরী জাতীয় ফল, গাজর, পালং শাক ইত্যাদি।
ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার ঔষধ
ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার জন্য কোন নিরাপদ ও প্রমাণিত নির্দিষ্ট ওষুধ নেই।
বাজারে অনেক ধরনের তেল ক্রিম বা ট্যাবলেট এর কথা শোনা যায়, কিন্তু এগুলোর
বেশিরভাগরই বৈজ্ঞানিক কোন প্রমাণ নেই, আবার কিছু ক্ষেত্রে এগুলো ক্ষতিও করতে
পারে।
অন্ডকোষ টাইট করার ক্ষেত্রে কেন কোন ওষুধ কাজ করে না চলুন একটু বুঝিয়ে বলি।
অন্ডকোষ ঝুলে যাওয়ার মূল কারণগুলো পূর্বে বলা হয়েছে তারপরও আবারও একবার স্মরণ
করিয়ে দিতে চাই। অন্ডকোষ ঝুলে যায় মূলত ত্বকের ইলাস্টিসিটি কমে যাওয়ার কারণে।
আবার তাপমাত্রা নিয়ন্ত্রনের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখার জন্যও ঝুলে যেতে
পারে অথবা বয়স বা জীবন যাপনের ধরনের উপর নির্ভর করেও ঝুলে যাওয়ার বিষয়টি
দেখা দিতে পারে।
এখন এই সমস্যা গুলো কোন একটা ওষুধ খেয়ে ঠিক করা যায় না। তাই সোজা কথা হচ্ছে
ঝুলে যাওয়া অণ্ডকোষ টাইট করার জন্য কোন নিরাপদ ও প্রমাণিত ঔষধ নেই। তবে
চিকিৎসকগণ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চিকিৎসা, পরামর্শ বা ওষুধ দিয়ে থাকেন যেমন:
হরমোন জনিত সমস্যা থাকলে অথবা সংক্রমণ বা অন্য কোন সমস্যা থাকলে।
তাই ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার ওষুধ হিসেবে বাস্তবসম্মত সমাধান উপরেই
দেওয়া হয়েছে যেগুলো ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন।
অন্ডকোষ ব্যাথার কারন কি
অন্ডকোষে ব্যাথার কারণ কি কি হতে পারে তার সম্ভাব্য কারণগুলো পরিষ্কারভাবে
জানা খুব জরুরী। অন্ডকোষে ব্যথা হওয়া এমন একটি বিষয়, যা হালকা কারণ থেকেও
হতে পারে আবার অনেক সময় গুরুতর সমস্যার কারণেও হতে পারে। তাই চলুন জেনে
নেওয়া যাক অন্ডকোষ ব্যথার কারণ কি কি?
সংক্রমণ: অন্ডকোষ বা এর পাশের নালীতে সংক্রমণ হলে ব্যথা হয় এ ব্যথা ধীরে
ধীরে বৃদ্ধি পেতে থাকে। ফোলা ও গরম অনুভূতি তৈরী হতে পারে এবং কখনো
জ্বরও থাকতে পারে। এই সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়।
কিডনির পাথর: অনেক সময় কিডনির পাথরের ব্যথা অন্ডকোষ পর্যন্ত ছড়াতে
পারে।
স্ট্রেনিং: অনেক সময় ভারী ওজনের জিনিস তোলা বা প্রচুর শারীরিক পরিশ্রম করার
কারণেও কখনো কখনো অন্ডকোষে ব্যথা হতে পারে। বিশেষ করে উপরোক্ত কাজ করার সময়
যদি তলপেটের পেশী জড়িত থাকে।
অন্ডকোষে সরাসরি আঘাত বা ট্রমা: যদি কখনো দুর্ঘটনা বশত অথবা সরাসরি অন্ডকোষে
আঘাত পায়, তবে সে আঘাত থেকেও অন্ডকোষের ব্যথা তৈরি হয়।
টিউমার: টেস্টিকুলার টিউমার বা ক্যান্সার ব্যথা তৈরি করতে পারে যদিও এই
বিষয়টি খুবই বিরল।
কিছু কিছু ক্ষেত্রে অন্ডকোষের হালকা ব্যথা নিজে থেকেই ভালো হয়ে যেতে পারে।
বিশেষ করে যদি তা অল্প আঘাত বা অস্থায়ী অবস্থার কারণে হয়ে থাকে। কিন্তু যদি
স্থায়ী বা তীব্র ব্যথা দেখা দেয় তবে অবশ্যই খুব দ্রুত একজন চিকিৎসকের
শরণাপন্ন হওয়া খুবই জরুরী।
অন্ডকোষ ছোট বড় হলে কি সমস্যা
অন্ডকোষ স্বাভাবিকভাবেই একেবারে সমান হয় না অর্থাৎ অন্ডকোষ ছোট বড় হয়ে
থাকে। অন্ডকোষ একটা একটু বড় বা নিচে ঝুলে থাকা খুবই সাধারণ বিষয়। সামান্য
ছোট বড় হলে সাধারণত কোন সমস্যা হয় না অর্থাৎ বলা যায় যে, সামান্য ছোট
বড় হলে কোন সমস্যা নেই। তবে কিছু ক্ষেত্রে এটি সমস্যা দেখা দিতে পারে
যেমন:
যখন হঠাৎ করে একটি অন্ডকোষ ছোট বা বড় হয়ে যায় অর্থাৎ খুব বেশি আকারের
পার্থক্য দেখা দিয়েছে যেমনটা আগে ছিল না। শক্ত গাট বা অস্বাভাবিক কিছু
অনুভব করা একই সাথে ব্যথা ফোলা বা অস্বস্তি তৈরি হওয়া। এই সমস্যা গুলো যদি
দেখতে পান অর্থাৎ যদি কোন ব্যথা, হঠাৎ পরিবর্তন বা অস্বাভাবিক লক্ষণ থাকে
তাহলে দেরি না করে একজন ইউরোলজিস্ট বা ডাক্তারের কাছে দ্রুত যাওয়া
উচিত।
মনে রাখা জরুরী যে, প্রজনন তন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোর মধ্যে অন্ডকোষ
একটি। এটি শুধু শুক্রানো তৈরির জন্যই নয় এটি প্রসেসার্স গঠন যৌন ক্ষমতা
এবং হরমোন নিঃসরনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আরো পড়ুনঃ ১৫ দিনে ৫ কেজি ওজন কমানোর উপায়
এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায় সম্পর্কিত আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যর জন্য। এটি কোন ওষুধ বা চিকিৎসার অংশ নয় এবং এটি ডাক্তার এর প্রেসক্রিপশন বা পরামর্শের বিকল্পও হিসাবে কাজ করবে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। তথ্য ব্যবহারজনিত কোন ক্ষয়-ক্ষতির জন্য লেখক বা ওয়েবসাইট কোনভাবেই দায়ী নয়।
শেষকথাঃ ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার উপায়
প্রিয় পাঠক, অন্ডকোষের স্বাভাবিক গঠন ও অবস্থান ব্যক্তি ভেদে আলাদা হতে
পারে এবং সামান্য ঝুলে থাকা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য।
তবে যদি অতিরিক্ত ঝুলে যাওয়া, অস্বস্তি বা অন্য কোন উপসর্গ দেখা দেয়
তাহলে সচেতন হয়ে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরী।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা নিশ্চয় ঝুলে যাওয়া অন্ডকোষ টাইট করার
উপায় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এবং কি করলে ভালো থাকা যায় তা
বুঝতে পেরেছেন। নিজের শরীরের প্রতি যত্নশীল থাকুন কারণ সচেতনতা ও সঠিক
সিদ্ধান্ত সুস্থতার মূল চাবিকাঠি।

ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url