Motigut 10 mg এর কাজ কি

Motigut 10 mg এর কাজ কি এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায়, বিশেষ করে যারা হজমের সমস্যা, বমি ভাব বা গ্যাস্ট্রিক অস্বস্তিতে ভুগছেন। Motigut 10 mg মূলত হজম জনিত সমস্যায় সাহায্য করে এবং পেটের অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়। তবে এর ব্যবহার ও উপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে অনেকেই সঠিক সুবিধা নিতে পারে না।

Motigut 10 mg এর কাজ কি

এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় তুলে ধরবো Motigut 10 mg এর কার্যকারিতা, ব্যবহারের কারণ এবং প্রয়োজনীয় আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে বুঝতে পারবেন যে, মোটিগাট কি কাজ করে।

পোস্ট সূচিপত্রঃ Motigut 10 mg এর কাজ কি

Motigut 10 mg এর কাজ কি

Motigut 10 mg মূলত একটি গ্যাসট্রোইনটেস্টাইনাল বা হজম সংক্রান্ত ওষুধ, যা পেটের বিভিন্ন সমস্যায়  চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। মোটিগাট ট্যাবলেট এর কাজ হচ্ছে পেট ও অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করা। সহজ ভাষায় বললে, এটি খাবারকে দ্রুত পাকস্থলী থেকে অন্ত্রে যেতে সাহায্য করে।

যার ফলে বমি বমি ভাব কমে, অস্বস্তি ও ফাঁপাভাব কমে যায় এবং পেট ভরা ভরা ভাব কমে আসে। আপনার যদি প্রায় সময় গ্যাস, অম্বল বা হজম সমস্যা হয় বা খাবার খাওয়ার পরে পেট ফুলে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি আপনার সমস্যা গুলো দূর করতে সহায়ক হবে।

যাই হোক উপরের আলোচনা থেকে বলা যায় যে, Motigut 10 mg এমন একটি ওষুধ যা সঠিকভাবে ব্যবহার করলে হজম জনিত নানা সমস্যায় দ্রুত আরাম দিতে পারে। তবে নিজের মতো করে ব্যবহার না করে সঠিক তথ্য জেনে এবং সকলের পরামর্শ আপনি এর যথাযথ উপকারিতা পাবেন বলে আশা করা যায়।

মোটিগাট ট্যাবলেট এর কাজ কি

মোটিগাট ট্যাবলেট ওষুধটি সাধারণত যে সকল উপসর্গে ডাক্তারেরা এটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন, যখন পাকস্থলী থেকে খাবার দেরিতে অপসারিত হয় অথবা গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স এবং ইসাফেগাইটিস এর ফলে তৈরি হওয়া সমস্যা সমূহ যেমন:
  • পেটের ওপরের দিকে পেট ফাঁপা অনুভব করা। 
  • পেট ভারী ভারী লাগা এবং পেটের উপর অংশে ব্যাথা। 
  • ঢেকুর তোলা বা অল্প খাবার খেয়ে পেট ভরে যাওয়া।
  • বমি বমি ভাব অথবা বমি হওয়ার। 
  • পাকস্থলী থেকে খাদ্য উপরের দিকে খাবার উঠে আসা সহ বুক জ্বালাপোড়া করা অথবা শুধুমাত্র বুক জ্বলা।
Motigut 10 mg এর জেনেরিক উপাদান হচ্ছে ডোমপিরিডন। যে সকল রোগীদের উপরোক্ত সমস্যা গুলো রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য এবং চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ওষুধ হচ্ছে মোটিগাট ট্যাবলেট। তাই উপরোক্ত সমস্যা গুলো সমাধানের জন্য ডাক্তারগণ রোগীদেরকে এই ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন।

মোটিগাট সিরাপ কি কাজ করে

Motigut 10 mg এর কাজ কি জানানো শেষে মোটিগাট সিরাপ কি কাজ করে তা নিয়ে চলুন একটু বিস্তারিত দেখে নেই। মোটিগাট সিরাপ মূলত একটি হজম জনিত সমস্যার ওষুধ, যার প্রধান উপাদান হলো ডোমপিরিডন। এই ডোমপিরিডন শরীরে ডোপামিনের কার্যক্রম কমিয়ে হজম প্রক্রিয়া স্বাভাবিক করে এবং বমি বমি ভাব দূর করে। মোটিগাট সিরাপ আকারে দেওয়া হয় যেন শিশুরা এটি সহজেই খেতে পারে এবং যাদের ট্যাবলেট খেলে সমস্যা হয় তারাও যেন সহজে এটি সেবন করতে পারে।
মাটিঘাট সিরাপ এর কাজ হচ্ছে: 
  • হজমে সহায়তা করাঃ এই সিরাপটি খাওয়ার ফলে পাকস্থলী ও অন্ত্রের নড়াচড়া বৃদ্ধি করে, খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।
  • পেটের অস্বস্তি কমায়ঃ পেট ফাঁপা, ভারি লাগা বা গ্যাসের সমস্যা দূর করে পেটের অস্বস্তি হতে আরাম দেয়।
  • বমিভাব ও বমি কমায়ঃ এই সিরাপটি ডোপামিনের প্রভাব কমিয়ে মস্তিষ্কের বমি নিয়ন্ত্রণ কেন্দ্রকে শান্ত রাখে যার ফলে বমি ও বমি ভাব কমে যায়।
মোটি কার্ড সিরাপ সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় এটি পেটের গতি বৃদ্ধি করে এবং বমি ভাব নিয়ন্ত্রণ করে হজমজনিত অস্বস্তি দূর করতে সাহায্য করে। তবে মোটিগাট  সিরাপটি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত।
Motigut 10 mg এর কাজ কি

Motigut drop এর কাজ কি

Motigut drop সাধারণত শিশু ও ছোট বাচ্চাদের জন্য তৈরি একটি ডোজ ফর্ম, যা নির্দিষ্ট বয়সের উপর নির্ভর করে দেওয়া হয়। মোটিগাট সিরাপ যে সকল ক্ষেত্রে কাজ করে থাকে বা ব্যবহার করা হয়, Motigut drop একই ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ মোটিগাট সিরাপ এবং Motigut drop দুটোই একই ধরনের কাজের ওষুধ এবং দুটোরই মূল উপাদান হচ্ছে ডোমপিরিডন। 

Motigut drop মূলত ঘন তরল যা ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে সহজে শিশুকে খাওয়ানো যায়। এটি যেহেতু একটু বেশি ঘন তরল তাই এটি অল্প পরিমাণেই কাজ করে থাকে। এটি নবজাতক ও ছোট বাচ্চাদের জন্য বেশি উপযোগী। এই ওষুধটি বাচ্চাদের ওজন অনুযায়ী নির্দিষ্টভাবে ফোঁটা গুনে গুনে খাওয়ানো হয়ে থাকে।

এখন আপনাদের মনে হতে পারে যে মোটিগাট সিরাপ ও Motigut drop যেহেতু কাজের দিক থেকে একই তাহলে আলাদাভাবে তৈরি করার কারণটা কি? এর উত্তর হচ্ছে Motigut drop ছোট বাচ্চাদের জন্য বেশি নির্ভুল ও সহজ এবং মোটিগাট সিরাপ একটু বড়দের জন্য সুবিধা জনক। 

আশা করা যায় Motigut drop এর কাজ কি সে সম্পর্কে পরিস্কার ধারনা পেয়েছেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনার শিশুকে এই ধরনের ওষুধ দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।

Motigut 10 mg খাওয়ার নিয়ম

Motigut 10 mg এর কাজ কি তা তো জানা হলো কিন্তু এটি খাওয়ার নিয়ম তা কি ? তা তো জানানো দরকার। Motigut 10 mg সাধারণত ডাক্তার বা চিকিৎসকগণ খাবার গ্রহণের ১৫ থেকে ৩০ মিনিট আগে সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। নিচে Motigut 10 mg খাওয়ার নিয়ম বয়স ভিত্তিক আকারে উল্লেখ করা হলো। 
  • প্রাপ্তবয়স্কঃ প্রাপ্তবয়স্কদের জন্য সাধারন ডোজ হচ্ছে ১০ মিলিগ্রাম অর্থাৎ ০১টি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার। এটি খাবার গ্রহণের ১৫ থেকে ৩০ মিনিট আগে খেতে হয় এবং এটি প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ ডোজ সাধারণত ৩০ মিলিগ্রাম/দিন এর বেশি নয় অর্থাৎ একদিনে সর্বোচ্চ তিনটি ট্যাবলেট এর বেশি খাওয়া যাবে না।
  • বয়স্ক ব্যক্তিঃ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত প্রাপ্তবয়স্কদের মতই ডোজ দেওয়া হয়ে থাকে তবে ডাক্তার ডোজ কম বা বেশিও করতে পারেন রোগীর অবস্থা বুঝে। 
  • শিশুঃ শিশুদের ক্ষেত্রে motigut 10 mg ট্যাবলেট সাধারণত ছোট শিশুদের জন্য সরাসরি ব্যবহার করা হয় না।
  • ১২ বছরের কম বয়সী বা ৩৫ কেজির কমঃ ১২ বছরের কম বয়সী বা ৩৫ কেজির কম ওজন হলে সাধারণত ট্যাবলেটের বদলে শিরাপ বা ড্রপ ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে ডোজ হচ্ছে ০.২৫ মিলিগ্রাম/কেজী অর্থাৎ ১০ কেজি ওজনের শিশুর জন্য ২.৫ মিলিগ্রাম করে।
এখানে উল্লেখ্য যে, উপরের ডোজ বা মাত্রাগুলো চিকিৎসকগণ সাধারণ মাত্রা হিসাবে রোগীকে দিয়ে থাকেন। তবে এর সঠিক মাত্রা বা ডোজ মূলত অসুখের ধরন,রোগীর বয়স এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। তাই এর সঠিক মাত্রা নির্ধারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মোটিগাট ড্রপ খাওয়ার নিয়ম

মোটিগাট ড্রপ (Motigut Drops) সাধারণত শিশুদের বমি, বমি ভাব বা হজমজনিত সমস্যায় দেওয়া হয় এতে মূল উপাদান হিসেবে ডমপিরিডন থাকে। এটি খাওয়ার নিয়ম বা সাধারণ নির্দেশনা হচ্ছে দিনে ২ থেকে ৩ বার খাবার গ্রহণের আগে। এটি সবচেয়ে ভালো সুফল মিলবে যদি খাবার ঠিক ৩০ মিনিট আগে খাওয়ানো হয়।

এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এবং তিনিই এটির মাত্রা বা ডোজ ঠিক করে দেবেন। এটি শিশুদের ক্ষেত্রে ২ থেকে ৪ মি.লি সাসপেনশন/১০ কি.গ্রা অথবা ০.৪-০.৮ মি.লি/১০ কি.গ্রা সাধারণত ডাক্তারগন সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এ ডোজ শরীরের ওজন অনুসারে প্রতি ৬-৮ ঘন্টা পরপর দেওয়া যেতে পারে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ডোজ শিশুর ওজন ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে কখনোই নিজে নিজে ডোজ বা মাত্রা ঠিক করা সঠিক হবে না কারণ ভুল ডোজ দিলে সমস্যা হতে পারে। তাই সঠিক দোষ বা মাথা নির্ধারণের জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরী।

মোটিগাট ট্যাবলেট এর দাম কত 

Motigut 10 mg ট্যাবলেট টি বাংলাদেশে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড উৎপাদন এবং বিপনন করে থাকে। যার প্রতি পিছ ট্যাবলেট এর দাম প্রায় ৪ টাকা। তবে বিভিন্ন অনলাইন ফার্মেসিতে এটি ৩.৬০ টাকা থেকে ৪ চার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। মোটিগাট ট্যাবলেট প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট থাকে যার একটি পাতার দাম সর্বোচ্চ খুচরা মূল্য ৪০ টাকা।

Motigut 10 mg প্রতি বক্সে ১০ টি করে পাতা থাকে যার প্রতি বক্সের সর্বোচ্চ খুচরা মূল্য ৪০০ টাকা। এই ওষুধটি খুবই সহজলভ্য আপনার বাসার আশেপাশের যেকোন ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন কেনার আগে অবশ্যই ফার্মেসি থেকে দাম যাচাই বাছাই করে নেবেন।

মোটিগাট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া

অন্যান্য যে কোন ওষুধের মতই মোটিগাট ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এগুলো সব রোগীর ক্ষেত্রে একই রকম হয় না, কারো ক্ষেত্রে হালকা আবার কারোও ক্ষেত্রে তুলনামূলক বেশি হতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া নির্ভর করে রোগীর বয়স, শারীরিক অবস্থা, অন্যান্য রোগ যেমন বিশেষ করে হাটের সমস্যা এবং একই সঙ্গে নেওয়া অন্যান্য ওষুধের উপর।

১। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন: 
  • মুখ শুকিয়ে যাওয়া।
  • ঝিমুনি বা ক্লান্তি দেখা দেওয়া।
  • পেটে অস্বস্তি বোধ করা।মাথা ঘোরা।
  • ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য।
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়া গুলো তুলনামূলক বেশি দেখা যায় এবং এগুলো সাধারণত খুব গুরুতর নয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিজে থেকেই কমে যায়।

২। মাঝারি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন:
  • বুক ধড়ফড় করা।
  • মাথা ব্যথা।
  • দুর্বল অনুভব করা। 
  • ঘুমের সমস্যা। 
উপরোক্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিলে রোজ বা ওষুধ পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

৩। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন:
  • হার্টের রিদম সমস্যা।
  • অনিমিত হার্টবিট বা হৃদস্পন্দন।
  • অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা।
  • শ্বাসকষ্ট দেখা দেওয়া।
যদিও উপরোক্ত সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া গুলো খুব কম রোগীর ক্ষেত্রে দেখা যায় কিন্তু এসব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
আরো পড়ুনঃ Nabumet 500 এর কাজ কি

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, Motigut 10 mg এর কাজ কি বিষয়ে লেখা আর্টিকেলটি শুধুমাত্র সাধারণ তথ্যর জন্য। এটি কোন ওষুধ বা চিকিৎসার অংশ নয় এবং এটি ডাক্তার এর প্রেসক্রিপশন বা পরামর্শের বিকল্পও হিসাবে কাজ করবে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। তথ্য ব্যবহারজনিত কোন ক্ষয়-ক্ষতির জন্য লেখক বা ওয়েবসাইট কোনভাবেই দায়ী নয়।

Motigut 10 mg এর কাজ কি

শেষকথাঃ Motigut 10 mg এর কাজ কি

Motigut 10 mg ট্যাবলেটটি বমি, বমি ভাব এবং অস্বস্তি কমাতে কার্যকর একটি ঔষধ। সঠিকভাবে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করলে দ্রুত রোগ থেকে মুক্তি দিতে পারে এবং পেটের অস্বস্তি অনেকটাই কমিয়ে দিতে সহায়ক।

প্রিয় পাঠক, নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের লেখা আর্টিকেল আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abu Saleh
Md. Abu Saleh
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।