বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম বিষয়টি অনেকের কাছেই কঠিন মনে হলেও সঠিক টেকনিক জানলে খুব সহজেই আয়ত্ত করা যায়। ভাবুন তো আপনি যদি খুব সহজেই ক্ষ,ত্র,জ্ঞ এর মত যুক্তবর্ণ গুলো সহজে টাইপ করতে পারেন তাহলে আপনার কাজটা কতটা দ্রুত ও নিখুঁত হয়ে উঠবে। 

এই আর্টিকেলে আমরা একদম সহজভাবে ধাপে ধাপে শিখবো কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে যুক্তবর্ণ লেখা যায় যাতে করে আপনি আর কখনো যুক্তবর্ণ লেখা নিয়ে সমস্যায় না পড়েন। আপনি যদি সত্যি বাংলা টাইপিং এর দক্ষ হতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অত্যন্ত কার্যকর এবং নির্ভরযোগ্য হতে চলেছে।

পোস্ট সূচীপত্রঃ বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখা শিখতে হলে প্রথম একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে বিষয়টি হচ্ছে এখানে যেকোনো যুক্তবর্ণ লিখতে হলে একটি নির্দিষ্ট বাটন রয়েছে যেটা প্রত্যেকটা যুক্ত অক্ষর লিখার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতেই হবে সেটি হচ্ছে "হসন্ত (্)" অর্থাৎ বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার বিষয়টি এই "হসন্ত" (্) ব্যবহারের  উপর নির্ভর করে। 

এক কথায় যুক্তবর্ণ লেখার মূল ভিত্তিই হচ্ছে "হসন্ত"। এটি আসলে একটি ব্যঞ্জনবর্ণের অন্তর্নিহিত স্বর (অ) বাদ দেয় এবং পরবর্তী বর্ণের সাথে যুক্ত করতে সাহায্য করে। বিজয় কিবোর্ড এ সাধারণত (G) বাটনটি চাপলে হসন্ত দেওয়া যায়। তাই বিজয় কিবোর্ডে প্রত্যেকটি যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই "G" বাটনটি চাপতে হবে। এটি কিভাবে কখন চেপে যুক্ত বর্ণ লিখতে হবে তার বেশি ফর্মুলা উদাহরণসহ নিচে ব্যাখ্যা করে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হল।

বেসিক ফর্মুলা বা নিয়ম: প্রথম ব্যঞ্জনবর্ণ প্লাস হসন্ত প্লাস পরবর্তী ব্যঞ্জনবর্ণ চাপলেই আপনি যুক্তবর্ণ লিখতে পারবেন। প্রথম ব্যঞ্জনবর্ণ+হসন্ত(G)+পরবর্তী ব্যঞ্জনবর্ণ=যুক্তবর্ণ। যেমন: 
  • ক্ষ (ক +ষ): অক্ষরটি লিখার জন্য প্রথমে ক লিখতে হবে এরপর G তে চাপ দিতে হবে। এরপর shift চেপে 'ষ' চাপলেই 'ক্ষ' অক্ষরটি লিখা যাবে। অর্থাৎ কিবোর্ডের (J+G+shift+N)
  • ত্র (ত+র): অক্ষরটি লিখার জন্য প্রথমে বিজয় কিবোর্ডের 'ত' অক্ষর টিতে চাপ দিন এরপর হসন্ত (G) চাপ দিয়ে 'র' বাটনে চাপ দিন তাহলে "ত্র" লেখা হয়ে যাবে। অর্থাৎ কিবোর্ডের (K+G+V)
  • জ্ঞ (জ+ঞ): অক্ষরটি লিখার জন্য কিবোর্ডের "জ" তে চাপ দিতে হবে এরপর shift চেপে 'ঞ' চাপলেই 'ক্ষ' অক্ষরটি লিখা যাবে। অর্থাৎ কিবোর্ডের (U+G+shift+I)

বিজয় কিবোর্ড স্বরবর্ণ লেখার নিয়ম

বাংলা টাইপিং শেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম খুবই জনপ্রিয় বিশেষ করে বাংলাদেশে। যারা নতুন শিখছেন তাদের জন্য স্বরবর্ণ লেখার নিয়ম জানা খুবই জরুরী। বিজয় কিবোর্ড হলো একটি লে-আউট ভিত্তিক বাংলা টাইপিং পদ্ধতি যা বিজয় কিবোর্ড নামে পরিচিত।এটি এটি ইউনিজয় বা অভ্রর মতো ফোনেটিক নয় বরং কিবোর্ড এর নির্দিষ্ট কী-তে নির্দিষ্ট বাংলা অক্ষর বসানো থাকে তাই স্বরবর্ণ টাইপ করতে হলে সঠিক কী- গুলোর অবস্থান মুখস্ত করতে হয়। 
অ = Shift+F
আ = G+F
ই = G+D
ঈ= G+(Shift+D)
উ = G+S
ঊ= G+(Shift+S)
ঋ= G+A
এ = G+C
ঐ = G+(Shift+C)
ও = X 
ঔ = G+(Shift+X)

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ডে বাংলা লিখার জন্য প্রথমে আপনাকে বিজয় কিবোর্ড ইন্সটল করতে হবে এরপর আপনাকে দুটি কাজ করতে হবে প্রথমে বাংলা ফন্ট সেট করতে হবে এবং বাংলা লেখার সফটওয়্যার চালু করতে হবে। এ দুটি কাজের মধ্যে কোন একটি অসমাপ্ত থাকলে বাংলা লেখা যাবে না। বাংলা লেখার সফটওয়্যার চালু করার জন্য কিবোর্ড হতে Ctrl +Alt চাপ দিয়ে ধরে B চাপ দিতে হবে। এখন কিবোর্ডটি বাংলা লেখার জন্য তৈরি হয়ে গিয়েছে। বাংলা লিখার জন্য ফন্ট হিসাবে SutonnyMJ ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। বিশেষত বিজয় কিবোর্ডে লেখার জন্য SutonnyMJ ফন্টটি বেশি ব্যবহার করা হয়ে থাকে।

এখন যদি বাংলা থেকে আবার ইংরেজি ফন্টে ফিরে আসতে চান তাহলে আবার কিবোর্ড হতে Ctrl +Alt চাপ দিয়ে ধরে B চাপ দিতে হবে এবং ফন্ট পরিবর্তন করতে যে কোন একটি ইংরেজি ফন্ট সেট করুন। তাহলে আবার আগের মত ইংরেজি টাইপ করতে পারবেন।

কম্পিউটারে যুক্তবর্ণ লেখার নিয়ম

বাংলা টাইপিং শেখার ক্ষেত্রে যুক্ত বর্ণ লেখা একটি কঠিন কাজ মনে হলেও সঠিক নিয়ম জানলে এটা খুব সহজে হয়ে যায়। যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে বিজয় কিবোর্ড তা আরো সহজ করে দেয়। তবে কম্পিউটারে যুক্তবর্ণ লিখা শেখার আগে আমাদের জানা জরুরী যে, যুক্তবর্ণ কাকে বলে ?

বাংলা ভাষায় যখন দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ একসাথে মিলিত হয়ে একটি নতুন রূপ নেয় তখন তাকে যুক্তবর্ণ বলা হয়। যুক্তবর্ণ লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হসন্ত যা বিজয় কিবোর্ডে G বাটন প্রেস করলে পাওয়া যায়। হসন্ত (G) না দিলে যুক্তবর্ণ হবে না এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে।

যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে যে মেইন থিম বা ফর্মুলা কাজ করে, সেই মূল বিষয়টি এই আর্টিকেলে শুরুতেই পরিষ্কারভাবে আলোচনা করেছি। তাই আপাতত সেদিকে আর না গিয়ে কিছু অতি প্রয়োজনীয় কম্পিউটারে যুক্তবর্ণ লেখার নিয়ম নিচে বর্ণনা করছি।
✓হ্ম(হ+ম)= I+G+M
✓ঞ্চ(ঞ+চ)=(Shift+I)+G+Y
✓ঞ্জ (ঞ+জ )=(Shift+I)+G+U
✓জ্ঞ(জ+ঞ)=U+G+(Shift+I)
✓হৃ(হ+ঋ)=
✓ক্র(ক+র)= J+Z
✓ন্ত্র(ন+ত +র)= B+G+K+Z
✓ত্ত(ত+ত)=K+G+K  
✓দ্ভ(দ+ভ)=L+G+(Shift+H)
✓দ্ধ( দ+ধ)=L+G+(Shift+L)
✓ক্স(ক +স)=J+G+N
✓ক্ল(ক+ল)=J+G+(Shift+V)
✓ঙ্গ(ঙ+গ)=Q+G+O
✓দ্ম(দ+ম)=L+G+M
✓জ্জ(জ+জ)=U+G+U
✓ঙ্খ (ঙ+খ)=Q+G+(Shift+J)
✓ঙ্ক(ঙ+ক)=Q+G+J
✓গ্ম(গ+ম)=O+G+M

অভ্র কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম জানানোর পাশাপাশি এখন আপনাদের সাথে আলোচনা করবো অভ্র কিবোর্ড বাংলা লেখার নিয়ম নিয়ে। বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ড খুবই জনপ্রিয় এবং একটি সহজ সফটওয়্যার। অভ্র কিবোর্ড হল একটি ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যার যাতে আপনি ইংরেজি কিবোর্ড ব্যবহার করে সহজেই বাংলা লিখতে পারেন। এটি তৈরি করেছে অমিক্রন ল্যাব।

এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইংরেজি উচ্চারণ অনুযায়ী বাংলা লেখা যায় অর্থাৎ ফোনেটিক টাইপিং। এটি লেখার সাথে সাথে অটো ওয়ার্ড সাজেশন দিয়ে থাকে। যাই হোক অভ্র দিয়ে কিভাবে বাংলা টাইপ করা যায় চলুন দেখে নেওয়া যাক। 

অভ্র মূলত ফোনেটিক টাইপিং ব্যবহার করে অর্থাৎ আপনি ইংরেজিতে যেমন উচ্চারণ করবেন তেমন লিখলে সেটি হয়ে যায় যেমন 
ami=আমি 
Banglar=বাংলার
gan =গান 
gai =গাই 
অর্থাৎ আপনি ইংরেজি দিয়ে বাংলা লিখলেই বাংলা টাইপ হয়ে যাবে। ব্যাপারটি খুব সহজ এবং মজার তাই না ? বিষয়টি আরো সহজ করার জন্য কীবোর্ড এর কোন বাটন চাপলে কি অক্ষর আসবে তা জেনে নেওয়া যাক। প্রথমে আমি স্বরবর্ণ গুলো দেখিয়ে দিচ্ছি। 
  • a --অ 
  • aa/a--আ 
  • i --ই 
  • ee/i -ঈ
  • u --উ 
  • oo/u --ঊ
  • e--এ 
  • oi --ঐ 
  • o--ও

ঋ যুক্তবর্ণ লেখার নিয়ম বিজয় কিবোর্ড

বিজয় কিবোর্ডে "ঋ"যুক্তবর্ণ লেখা অনেকের কাছে একটু কঠিন মনে হয় কারণ এখানে কিছু বিশেষ বাটন কম্বিনেশন ব্যবহার করতে হয়। কিন্তু ঋ লেখার সহজ নিয়ম সঠিকভাবে বুঝে নিলেই কঠিন জিনিসটি আরো সহজ হয়ে যায়। তাই চলুন আর কথা না বাড়িয়ে বিজয় কিবোর্ডে কীভাবে ঋ যুক্তবর্ণ লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে সহজভাবে পুরো নিয়মটি বুঝিয়ে বলছি।


বিজয় কিবোর্ড এ "ঋ" (ঋ-কার) কার লিখার জন্য কীবোর্ডের G বাটনের সাথে এ বাটন চাপতে হবে। আবার শুধু ঋ-বর্ণটি লেখার জন্য (Shift+A) বাটন চাপতে হবে। এই পদ্ধতিটি মোস্তফা জব্বার এর তৈরি এবং ইউনিকোড ও এএনএসআই উভয় পদ্ধতি সাপোর্ট করে।


ঋ যুক্ত বর্ণ লেখার নিয়ম বিজয় কিবোর্ড এ আরো যে ভাবে সহজে ব্যাখ্যা করা যায়, বিজয় কিবোর্ডে ঋ যুক্তবর্ণ বা কার লেখার জন্য মূল বর্ণ লিখে (Shift +A) চাপতে হবে। এছাড়াও পূর্ণবর্ণ ঋ লিখতে (Shift+V) চাপতে হবে।

বিজয় কিবোর্ডে ঋ-কার যুক্ত করার কিছু সাধারণ নিয়ম: 
  • মৃ (ম+ঋ) -- M+Shift+A 
  • হৃ (হ+ঋ)---I+Shift+A 
  • কৃ( ক+ঋ)---J+Shift+A 
  • দৃ (দ+ঋ)---L+Shift+A 

বিজয় কিবোর্ড ৎ লেখার নিয়ম

বিজয় কিবোর্ডে (ৎ) খণ্ড-ত লেখা একটু জটিল ও কঠিন। কারণ এটা সাধারণ "ত" থেকে আলাদা একটি বর্ণ। খণ্ড-ত "ৎ"এটি মূলত হসন্ত যুক্ত  ত যা সাধারণত শব্দের শেষে ব্যবহৃত হয় যেমন: সৎ। তবে যাই হোক বিজয় কিবোর্ডে খণ্ড-ত লেখার নিয়ম পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার কারণ এটা সাধারণ "ত" নয় এটি একটি আলাদা বর্ণ। 

বিজয় কিবোর্ড ৎ লেখার নিয়ম পরিষ্কারভাবে বুঝে নিলে আপনার কাছে এই জটিল কঠিন বিষয়টি খুবই সহজ হয়ে যাবে। বিষয়টিকে আমি আরো সহজ ভাবে বোঝানোর জন্য ছবিসহ সংযুক্ত করেছি। 

আপনি যদি বিজয় কিবোর্ডে সরাসরি খন্ড-ত "ৎ"লিখতে চান তবে আপনাকে কিবোর্ড হতে (Shift+ব্যাকস্ল্যাশ) বাটন চাপতে হবে। অর্থাৎ আপনি কি বোর্ডে চাপবেন (Shift+\)  নিচের ছবিটি খেয়াল করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি বিজয় কিবোর্ডে ৎ লেখার নিয়ম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন।
বিজয় কিবোর্ড ৎ লেখার নিয়ম

অভ্র কিবোর্ড ৎ লেখার নিয়ম

অভ্র কিবোর্ডে "ৎ" খন্ড-ত লেখা খুবই সহজ কারণ পূর্বে বলেছি এটি ফোনেটিক সিস্টেমে বা উচ্চারণ ভিত্তিক পদ্ধতিতে কাজ করে থাকে। অভ্র কিবোর্ডে "ৎ" খন্ড-ত লেখার জন্য সবচেয়ে সহজ উপায় হলো কিবোর্ড থেকে T বাটন চেপে পরপর দুইবার accent বাটন চাপ দেওয়া। অথবা t এর পরে backtick চিহ্ন দেওয়া। বিষয়টি মনে হয় বুঝতে পারলেন না চলুন আরো সহজ করে দিচ্ছি। 

অভ্র কিবোর্ড ৎ লেখার নিয়ম সহজ করে বললে, আপনি প্রথমে কিবোর্ড হতে t বাটন চাপ দিবেন এরপর পরপর দুইবার accent বাটনটিতে চাপ দিবেন। ভালো করে লক্ষ্য করুন কিবোর্ডে Esc বাটন এর নিচে এবং Tab বাটনের উপরে Accent বাটন tilde(~) রয়েছে। আশা করি অভ্র কিবোর্ডে ৎ কিভাবে লিখতে হয় সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন যা আপনার টাইপিং এর ক্ষেত্রে খুব সহায়ক হবে।

শেষকথাঃ বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম

বিজয় কিবোর্ড যুক্তবর্ণ লেখার নিয়ম শুরুতে একটু কঠিন মনে হলেও সঠিক নিয়ম গুলো একবার বুঝে নিলে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। এই আর্টিকেলে যুক্তবর্ণ লেখার কৌশল গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যেন আপনি বাস্তবে টাইপ করার সময় আর কোন বিভ্রান্তিতে না পড়েন। আশা করি এখন থেকে আপনি আত্মবিশ্বাসের সাথে দ্রুত এবং নির্ভুলভাবে বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে পারবেন। 

প্রিয় পাঠকবৃন্দ, আপনারা যদি এই ধরনের আরও দরকারি গাইড টিপস ও ট্রিকস জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলো ঘুরে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার জানার পথকে আরো সহজ সমৃদ্ধ করতে আমরা নিয়মিত নতুন নতুন তথ্যবহুল কনটেন্ট প্রকাশ করে থাকি।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগ টু বাজারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Abu Saleh
Md. Abu Saleh
আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি।